Glow Like 16 logo

Frequently Asked Questions

Quick answers about shopping, delivery, returns, and product authenticity at Glow Like 16.

প্রোডাক্টগুলো কি ১০০% অথেন্টিক কোরিয়ান? কীভাবে নিশ্চিত হব?

হ্যাঁ, Glow Like 16-এর সব প্রোডাক্ট ১০০% অথেন্টিক। আমাদের Owner নিজেই কোরিয়ায় থাকেন, তাই প্রোডাক্ট সরাসরি কোরিয়া থেকে সংগ্রহ করা হয় এবং ফেক হওয়ার কোনো সুযোগ নেই। আপনি চাইলে আমাদের Facebook Page-এ গিয়ে প্রমাণ দেখতে পারবেন। প্রত্যেক প্রোডাক্টের সাথে অরিজিনাল প্যাকেজিং, ব্যাচ নম্বর ও সিল থাকবে।

প্রোডাক্ট সরাসরি সাউথ কোরিয়া থেকে আসে নাকি লোকাল স্টক?

আমাদের প্রোডাক্টগুলো সরাসরি সাউথ কোরিয়া থেকে আনা হয় এবং বাংলাদেশে স্টক রাখা হয় যাতে দ্রুত ডেলিভারি নিশ্চিত করা যায়।

প্রোডাক্টের এক্সপায়ারি ডেট কতদিন থাকে?

আমরা সবসময় ফ্রেশ স্টক রাখি। বেশিরভাগ প্রোডাক্টের এক্সপায়ারি ১২–২৪ মাস বা তার বেশি থাকে। অর্ডার করার সময় বা রিসিভ করার পর চেক করে নিতে পারবেন। কোনো প্রোডাক্টের এক্সপায়ারি কম থাকলে আমরা আগেই জানিয়ে দিই।

বাংলাদেশের আবহাওয়া (গরম ও আর্দ্র) এবং ত্বকের ধরনের জন্য কোন প্রোডাক্ট ভালো?

বাংলাদেশের গরম-আর্দ্র আবহাওয়ায় লাইটওয়েট, নন-কমেডোজেনিক ও হাইড্রেটিং প্রোডাক্ট সবচেয়ে ভালো কাজ করে। অয়েলি/একনে-প্রোন স্কিন: Centella, Niacinamide, Azelaic Acid ভিত্তিক প্রোডাক্ট ডাল/পিগমেন্টেশন: Rice Toner, Glutathione, Vitamin C সেনসিটিভ স্কিন: Purito, Beauty of Joseon Calming সিরিজ আপনার স্কিন টাইপ বললে আমরা পার্সোনালাইজড রুটিন সাজেস্ট করতে পারি।

কী কী পেমেন্ট মেথড আছে?

আমরা গ্রহণ করি: bKash / Nagad / Rocket ক্যাশ অন ডেলিভারি (COD) কার্ড পেমেন্ট

cash on delivery (COD) কি সব জায়গায় পাওয়া যায়?

হ্যাঁ, সারা বাংলাদেশে COD সুবিধা আছে। তবে কিছু রিমোট এলাকায় অ্যাডভান্স পেমেন্ট লাগতে পারে। চেকআউটের সময় দেখে নিন।

অর্ডার কনফার্ম হওয়ার পর কি নোটিফিকেশন পাব?

হ্যাঁ, অর্ডার প্লেস করার পর ইমেইল/SMS এবং WhatsApp-এ কনফার্মেশন মেসেজ পাবেন। শিপমেন্ট হলে ট্র্যাকিং নম্বরও পাঠানো হবে।

অর্ডার ক্যানসেল বা পরিবর্তন করতে পারব কি?

অর্ডার শিপমেন্টের আগে ক্যানসেল বা অ্যাড্রেস পরিবর্তন করা যায়। শিপমেন্ট হয়ে গেলে ক্যানসেল করা সম্ভব নয়। দ্রুত আমাদের সাপোর্টে যোগাযোগ করুন।

ডেলিভারি সময় কতদিন?

ঢাকা সিটি: 1-2 কার্যদিবস ঢাকার বাইরে: 2-4 কার্যদিবস

শিপিং চার্জ কত? ফ্রি ডেলিভারি আছে কি?

ঢাকায়: ৳৬০–৮০ ঢাকার বাইরে: ৳১২০–১৫০ নির্দিষ্ট অ্যামাউন্টের উপর ফ্রি শিপিং (যেমন ৳3000)

রিটার্ন পলিসি কী?

আমরা সহজ রিটার্ন পলিসি অফার করি। প্রোডাক্ট রিসিভ করার ৭ দিনের মধ্যে (আনওপেনড ও অরিজিনাল কন্ডিশনে) রিটার্ন করা যায়।

কোরিয়ান স্কিনকেয়ার রুটিন কীভাবে শুরু করব?

বিগিনারদের জন্য সহজ ৪-স্টেপ রুটিন: Cleanser Toner Serum / Ampoule Moisturizer + Sunscreen (দিনে) রাতে Extra Serum বা Treatment যোগ করতে পারেন। আপনার স্কিন কনসার্ন বললে বিস্তারিত রুটিন দিয়ে দিব।

সানস্ক্রিন কি প্রতিদিন লাগাতে হবে বাংলাদেশে?

হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশে সূর্যের তীব্রতা বেশি, তাই প্রতিদিন SPF 50+ সানস্ক্রিন ব্যবহার করুন — ঘরে থাকলেও।

প্রোডাক্ট মিক্স করে ব্যবহার করা যাবে কি?

বেশিরভাগ প্রোডাক্ট একসাথে ব্যবহার করা যায়। তবে রেটিনল/রেটিনালের সাথে অ্যাসিড একসাথে না ব্যবহার করাই ভালো। কোনো সন্দেহ থাকলে আমাদের জিজ্ঞাসা করুন।

কাস্টমার সাপোর্ট কীভাবে যোগাযোগ করব?

WhatsApp: 01332410308 Facebook Page: Glow Like 16 ইমেইল: glowlike16@gmail.com